ঋষি সুনাককে ভয় দেখালেন সৌদি যুবরাজ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঋষি সুনাককে ভয় দেখালেন সৌদি যুবরাজ
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



ঋষি সুনাককে ভয় দেখালেন সৌদি যুবরাজ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সৌদি আরব সফরে গেলে ভয় দেখিয়ে দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে কোনো ধরনের নেতিবাচক আচরণ করেছেন কিনা তা প্রকাশ করেনি সৌদিগেজেট।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এসময় সালমান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বেসামরিক মানুষদের ওপর ইসরায়েল যেভাবে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই জঘন্য অপরাধ। চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি হবে বিপজ্জনক।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাতের যাতে বিস্তার যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক।

বৈঠকে সৌদি যুবরাজ সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ওপর জোরা দেন।

গাজায় ইসরায়েলের হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আলোচনা স্থগিত করছে সৌদি আরব। নাম প্রকাশ না করে সূত্রের বক্তব্য দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এ আলোচনা শেষ করবে না সৌদি আরব। হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় তা হিমঘরে রাখা হয়েছে।

এদিকে, সৌদি আরবের ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন। ইরানকে একঘরে করতে বাইডেন প্রশাসনের যেসব আয়োজন, মোহাম্মদ বিন সালমানের এই ফোনালাপ সেসবের বিপরীতে অবস্থান করছে।

অপরদিকে গাজায় ইসরায়েলের হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আলোচনা স্থগিত করছে সৌদি আরব।

বাংলাদেশ সময়: ১১:৫৬:২৬   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ