গহনায় কোরআনের আয়াত খোদাই নিষিদ্ধ করল সৌদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » গহনায় কোরআনের আয়াত খোদাই নিষিদ্ধ করল সৌদি
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



গহনায় কোরআনের আয়াত খোদাই নিষিদ্ধ করল সৌদি

গহনা ও স্বর্ণের সূচিকর্মে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা নিষিদ্ধ করেছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার (২০ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম আরব নিউজ এবং ওকাজ এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়খের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের গহনা তাজিব হিসবে ব্যবহার করার আশঙ্কা রয়েছে; যা ইসলামে নিষিদ্ধ।

শীর্ষ সৌদি আলেম আরও বলেছেন, ‘সোনার গহনাগুলোতে এই ধরনের খোদাই কোরআনের আয়াতের পবিত্রতাকে নষ্ট করে। কারণ এসব গহনা পরিধানকারী যখন টয়লেটে প্রবেশ করে তখন এসব গহনা অপবিত্র হয়ে যায়।’

ফেডারেশন অব দ্য সৌদি চেম্বার অব কমার্সকে উদ্দেশ্য করে এক চিঠিতে এই নিষেধাজ্ঞা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৪:১৬   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ