রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলীর যৌথ আয়োজনে জেলা পরিষদ এনেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী কর্মকর্তা পরাগ বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো: আশরাফুল ইসলাম,সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।
আলোচনা সভার আগে শহরের হ্যাপীড় মোড় থেকে জেলা পরিষদ পর্যন্ত সচেতনতা মুলক র‌্যলী অনুষ্ঠিত হয় এবং হাত ধোয়ার বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২৫   ৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ