বীমার টাকা জমা দিতে গিয়ে কর্মীর হাতে নারী গ্রাহক খুন

প্রথম পাতা » চট্টগ্রাম » বীমার টাকা জমা দিতে গিয়ে কর্মীর হাতে নারী গ্রাহক খুন
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



বীমার টাকা জমা দিতে গিয়ে কর্মীর হাতে নারী গ্রাহক খুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বীমার টাকা জমা দিতে গেলে মরিয়ম বেগম (৩৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত লিটন কুমার দাসকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে রামগঞ্জ থানা পুলিশ তাকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করেছে। আসামি হত্যার ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। লিটন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপটি গ্রামের পূর্ব গুপটি বাজার এলাকার মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কার্যালয়ের কর্মী।

এজাহার সূত্র জানা যায়, নিহত মরিয়ম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মালেক হাজী বাড়ির মনির হোসেনের স্ত্রী। ২১ সেপ্টেম্বর ছেলে মিনহাজকে (৪) সঙ্গে নিয়ে তিনি টাকা জমা দিতে রামগঞ্জ টাওয়ারের চতুর্থ তলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে যান।

কিছুক্ষণ পরই লিটন মরিয়মের স্বামী মনিরকে ফোন দিয়ে জানান, যে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার ছেলে মিনহাজ বীমা অফিসে বসে আছে। দ্রুত এসে ছেলেকে নিয়ে যেতে ও তার স্ত্রীকে খুঁজে বের করতে। পরে মনির বীমা কার্যালয়ে এসে ছেলেকে স্ত্রীর কথা জিজ্ঞেস করে। মিনহাজ তখন একটি গলি দেখিয়ে বলে এখান দিয়ে মা চলে গেছে। কিন্তু ওই গলিতে কোন দোকান বা মানুষের চলাচল নেই। একপর্যায়ে লিটনকে মনির কল দিলে তিনি সদুত্তর না দিয়ে কেটে দেন। এতে মার্কেটের বিভিন্ন স্থানে খোঁজ করার একপর্যায়ে রামগঞ্জ টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে মরিয়মের মরদেহ পাওয়া যায়। মরিয়মের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরদিন নিহতের স্বামী মনির বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলি উল্লাহ বলেন, আসামি লিটন ভুক্তভোগী ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এজন্য রিমান্ডের প্রয়োজন নেই। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৩   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ