কিশোরগঞ্জের ভৈরবে দু’টি ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭

প্রথম পাতা » চট্টগ্রাম » কিশোরগঞ্জের ভৈরবে দু’টি ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



কিশোরগঞ্জের ভৈরবে দু’টি ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ বাসসকে জানান, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৭   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ