গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলা-অবরোধে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে’, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস। খবর বিবিসি’র।

জাতিসংঘ মহাসচিব বলেন,

ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজ ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।

এসময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরাইলে হামলা করেনি বলেও মন্তব্য করেন গুতেরেস। বলেন, গত ৫৬ বছর ধরে ইসরাইলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

নিরাপত্তা পরিষদের উদ্দেশে গুতেরেস বলেন,

ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেয়া যায় না।

‘এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বেসামরিক নাগরিকদের সম্মান ও সুরক্ষার মৌলিক নীতিগুলোর বিষয়ে পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন,

তারা দেখেছে তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে ধরা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এসব সমস্যার যে রাজনৈতিক সমাধানের আশা তাদের ছিল, সেটি হারিয়ে যাচ্ছে।

এদিকে, নিরাপত্তা পরিষদে গুতেরেসের এমন মন্তব্যের পর তার তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৪৫   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ