ঈশ্বরদী সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরদী সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



ঈশ্বরদী সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

পাবনার ঈশ্বরদীতে ট্রাক-অটোরিকশা ও পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)।

আহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশাচালক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) ও অটোরিকশার যাত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আলা মন্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন স্থানে খড়ি বহনকারী একটি শ্যালোইঞ্জিন চালিত পাওয়ার টিলার, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান।

গুরুতর আহত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত প্রতিক্রয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২:০০:১৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ