অবশেষে আলু আমদানি করছে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে আলু আমদানি করছে সরকার
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



অবশেষে আলু আমদানি করছে সরকার

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি ভোক্তা অধিদপ্তর থেকে আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনে আলু আমদানির সুপারিশ করা হয়।

এই সুপারিশের আলোকে আলু আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু, সরকার দাম নির্ধারণ করার পর দাম না কমে বরং দিন দিন বাড়ছে।

বর্তমানে আলু সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দামে, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩২   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ