চাঁদপুরে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত সেতু!

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত সেতু!
বুধবার, ১ নভেম্বর ২০২৩



চাঁদপুরে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত সেতু!

চাঁদপুরের সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কমাতে ধনাগোদা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে একটি ঝুলন্ত সেতু।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সেতুটি নির্মাণের আর্থিক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের চার লেন বিশিষ্ট ঝুলন্ত এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার হাজার ১৭৪ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে আগামী বছরের শুরুতে এ সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আর প্রকল্পটির কাজ শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বরে।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কালিপুরা এলাকার ধনাগোদা নদীর ওপর দিয়ে পাশের মুন্সীগঞ্জের গজারিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে ঝুলন্ত এ সেতু।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, দৃষ্টিনন্দন ঝুলন্ত এ সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে চাঁদপুরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে যাবে। তিনি আরও জানান, নড়াইলে চিত্রা নদীর ওপর কালনা সেতুর আদলেই ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত এ সেতু নির্মাণ করা হবে। এটির নির্মাণ কাজ ও রক্ষণাবেক্ষণ করবে সড়ক ও সেতু বিভাগ।

বাংলাদেশ সময়: ১১:৫৯:২০   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ