এজাহারভুক্ত আসামিদের দুটি পথ খোলা : ডিবিপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এজাহারভুক্ত আসামিদের দুটি পথ খোলা : ডিবিপ্রধান
বুধবার, ১ নভেম্বর ২০২৩



এজাহারভুক্ত আসামিদের দুটি পথ খোলা : ডিবিপ্রধান

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ডিবিপ্রধান বলেন, এজাহারভুক্ত আসামিদের হয় আদালতে হাজির হতে হবে, নয়তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে। এটা আমাদের রুটিনকাজ। যাদের বিরুদ্ধে মামলা থাকবে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

তিনি বলেন, আমরা পুলিশ সদস্যরা জনগণের সেবা দিই। আর সেই পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রায় একশর মতো পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে লড়ছেন। যারা আমাদের পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশের স্থাপনা ভাঙচুর করেছে এবং যারা মামলার আসামি তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে মির্জা আব্বাসকে শাহজাহানপুর থানার একটি মামলায় আর আলালকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ডিবিপ্রধান বলেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে ২৮ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকে ওই দিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হাজির করা হয়। এ ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:২২   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল বাংলাদেশ
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ