ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আ.লীগের দুই নেতার বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আ.লীগের দুই নেতার বৈঠক
বুধবার, ১ নভেম্বর ২০২৩



ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আ.লীগের দুই নেতার বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের পক্ষে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।

মঙ্গলবার ইউকে ইন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্টে এ কথা জানানো হয়েছে। তবে কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হয় ও এতে কারা কারা ছিলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বৈঠকে রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সমাধানে বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, সংলাপই একমাত্র পথ বলে মনে করে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে আওয়ামী লীগ নেতাদের জানান হাইকমিশনার।

বৈঠকের বিষয়ে এক্স বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় (মঙ্গলবার) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৬   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ