যেসব ভালো কাজ করেছি তার কৃতিত্ব আপনাদের: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » যেসব ভালো কাজ করেছি তার কৃতিত্ব আপনাদের: শিক্ষামন্ত্রী
বুধবার, ১ নভেম্বর ২০২৩



যেসব ভালো কাজ করেছি তার কৃতিত্ব আপনাদের: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, বিগত ১৫ বছর আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ সময়ে আমি যত উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি তা আপনাদেরই জন্য। কারণ আপনারা নির্বাচিত না করলে আমি পররাষ্ট্রমন্ত্রী কিংবা বর্তমান শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেতাম না। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন এবং যেসব ভালো কাজ করেছি সেগুলোর কৃতিত্ব আপনাদের।

বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) সংসদীয় আসনে গত তিন বছরে (২০২১-২০২৩) বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামনে নির্বাচন। আমি নির্বাচনের আগে কোনো ওয়াদা করতে চাই না। কারণ আপনারা বিগত দিনে যেসব উন্নয়ন কাজের জন্য আমার কাছে বলেছেন, আমি তা সাধ্যমতো বাস্তবায়ন করবার চেষ্টা করেছি। আগামীতে আবারো আপনারা সুযোগ করে দিলে আমি কাজ করব। কারণ চাঁদপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হবে।

তিনি বলেন, আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন মানুষের কল্যাণের জন্য কাজ করেন। দেশে কল্যাণে কাজ করেন। তিনি দেশের প্রতিটি অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। ভূমিহীন মানুষদের ঘর করে দিয়েছেন। তাই শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাছরিন, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হজরত আলী বেপারী।

সভাপতির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। যৌথ সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী।

উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাসের চাবি তাদের বাবার নামে প্রতিষ্ঠিত ভাষা বীর এমএ ওয়াদুদ স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশের হাতে তুলে দেন।

এর আগে দুপুর থেকেই চাঁদপুর স্টেডিয়ামে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা হাজার হাজার লোকজন ও কর্মী সমর্থক নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। সব শেষে শিক্ষামন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে মাঠেই মুজিব সিনেমা দেখেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৫৬   ৪২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ