ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ব নুসা টেংগারা প্রদেশের বেশ কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া, সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, রিখটার স্কেলে বৃহস্পতিবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

তবে ইন্দোনেশিয়ায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বাংলাদেশ সময়: ১১:১৪:৩১   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ