লিগ কাপের কোয়ার্টারে চেলসি-লিভারপুল, বিদায় ম্যানইউ-আর্সেনালের

প্রথম পাতা » খেলাধুলা » লিগ কাপের কোয়ার্টারে চেলসি-লিভারপুল, বিদায় ম্যানইউ-আর্সেনালের
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



লিগ কাপের কোয়ার্টারে চেলসি-লিভারপুল, বিদায় ম্যানইউ-আর্সেনালের

লিগ কাপের রাউন্ড অফ সিক্সটিনেই আসতে পারেনি গতবারের ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি। ১৬ দলের পর্ব থেকে এবার বিদায় নিতে হলো আরও দুই জায়ান্ট দল আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে কোয়ার্টার ফাইনালে উঠে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে চেলসি এবং লিভারপুল।

বুধবার (২ অক্টোবর) লিগ কাপের রাউন্ড অব সিক্সটিনের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চেলসি, লিভারপুলের সঙ্গে কোয়ার্টারে উঠেছে নিউক্যাসেল এবং এভারটন। কোয়ার্টারের বাকি চার দল- ওয়েস্ট হ্যাম, ফুলহ্যাম, মিডলসব্রো এবং পোর্ট ভ্যালে।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে পাত্তাই পায়নি আর্সেনাল। প্রথমার্ধে নিজেদের ভুলে আত্মঘাতী গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খায় প্রিমিয়ার লিগের বর্তমান রানার আপরা। ম্যাচের অতিরিক্ত সময়ে মার্টিন ওডেগার্ড একটি গোল পরিশোধ করলেও সেটা কেবল ব্যবধানই কমিয়েছে। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

আর্সেনাল প্রতিপক্ষের মাঠে হারলেও নিজেদের মাঠেই ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সিটিকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে আসা নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা। প্রথমার্ধে দুই গোল খেয়েই ম্যাচ থেকে ছিটকে যায় এরিক টেন হাগের দল। দ্বিতীয়ার্ধে ব্যবধানটা আরেকটু বাড়ান ইংলিশ মিডফিল্ডার জো উইলক।

ঘরের মাঠে চেলসি সহজ জয় পেয়েছে। ব্ল্যাকবোর্নকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে তারা। চেলসির হয়ে এদিন একটি করে গোল করেছেন রহিম স্টার্লিং এবং বেনওয়া। ৮ দলের রাউন্ডে তাদের প্রতিপক্ষ নিউক্যাসেল।

বোর্নমাউথের মাঠে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ধাক্কা খায় লিভারপুল। ৬৪ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। তবে ৭০ মিনিটে ডারউইন নুনেজের গোলে আবারও লিড নেয় লিভারপুল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে কোয়ার্টারে নাম লিখিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

বাংলাদেশ সময়: ১১:০৮:০৮   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়
১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র
জার্মানদের কাছে ৭ গোলে বিধ্বস্ত প্রথমবার খেলতে আসা কুরাসাও
তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের সহজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ