চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে সমীকরণের সামনে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করলেও এরপর আর জয়ের ছন্দ ধরে রাখতে পারেনি সাকিব বাহিনী। টানা ছয় ম্যাচে পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন নিয়েও জেগেছে সংশয়।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। তাতে বাংলাদেশ খেলতে পারবে কি না সেটাও এখন চূড়ান্ত অনিশ্চিত। ২০২১ সাল থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মকানুন ঢেলে সাজিয়েছে আইসিসি। আর এই ওয়ানডে টুর্নামেন্টটি সে বছর থেকেই অনুষ্ঠিত হচ্ছে নতুন ফরম্যাট অনুযায়ী।

বিশ্বকাপ শুরুর আগেই আইসিসি প্রতিটি অংশগ্রহণকারী দলকে জানিয়ে দিযেছিল, বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম সাতটি দল এবং স্বাগতিক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। এবারের স্বাগতিক দেশ পাকিস্তান যদি প্রথম সাতে থাকে, তাহলে পয়েন্ট টেবিলের আট নম্বর দলটি সেই সুযোগ পেয়ে যাবে।

চলমান বিশ্বকাপে ৭ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে তালিকার নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের এখনও দুইটি ম্যাচ বাকি রয়েছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে বাকি দুটো ম্যাচ জিততে পারলে বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করা সম্ভব।

যদিও এই দুই ম্যাচ জেতার সাথে মিলতে হবে নানা সমীকরণ। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করার জন্য আগামী দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। একই সঙ্গে বাড়তি নজর দিতে হবে নেট রান রেটেও।

বাংলাদেশ সময়: ১১:৪১:০৪   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ