ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন

ফেনীর লালপোলে চিনি বোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার (১ নভেম্বর) দিনগত রাত সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা চিনি নিয়ে ট্রাকটি লালপোল পৌঁছানোর পর গাড়ির গতিরোধ করে বেশ কয়েকজন লোক। এরপর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় চালক ও হেলপার গাড়ি থেকে নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৪টা ২১ মিনিটে ট্রাকে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। আগুনে ট্রাকের সামনের অংশ পুরোপুরি পুড়ে গেছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৩৫   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ