অটোরিকশা চালক আমিনুল হত্যা, গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটোরিকশা চালক আমিনুল হত্যা, গ্রেপ্তার ৪
শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩



অটোরিকশা চালক আমিনুল হত্যা, গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে অটোরিকশা চালক আমিনুল ইসলাম হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জের মনিরুল ইসলামের স্ত্রী শরিফা আক্তার শিল্পী (৩৬), পিরোজপুর জেলার কাউখালীর এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল (৫৭), টাঙ্গাইলের সখীপুর উপজেলা আব্দুর রহমান মিয়ার ছেলে খোকন মিয়া ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার ছালাম খানের ছেলে মোখলেছুর রহমান (৫৪)।

অটোরিকশা চালক আমিনুল হত্যা, গ্রেপ্তার ৪

এ সময় পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার আসামিদেরকে গ্রেপ্তারে জেলা পুলিশ ও ডিবির টিম নিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরফুদ্দীন অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার রাতে আসামি ৪ জনকে গাজীপুরের কাশিমপুর, আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা আমিনুল হত্যার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় আকাশমনি বাগানে অটোরিকশা চালক আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৮ অক্টোবর রাতে তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ২৯ অক্টোবর সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১১   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত
সালথায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ