নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩



নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শুক্রবার নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের পক্ষ থেকে নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- নোবিপ্রবি রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, ডিপিডি পরিচালক (অ.দা.) প্রকৌশলী মো. জামাল হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতাকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে তারা চেয়েছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলতে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতার আদর্শ চির অম্লান হয়ে থাকবে।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৫২   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ