ইসির সঙ্গে সংলাপ শেষে আ.লীগের যে বার্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসির সঙ্গে সংলাপ শেষে আ.লীগের যে বার্তা
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



ইসির সঙ্গে সংলাপ শেষে আ.লীগের যে বার্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করেছে আওয়ামী লীগ।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসি ভবনে সংলাপ শুরু হয়ে বিকেলে শেষ হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান সাংবাদিকদের বলেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো কথা সংবিধানে লেখা নেই। যাদের জনসমর্থন নেই, জনগণের যাদের ওপর আস্থা নেই তারা তো নির্বাচনে আসবে না।

তিনি বলেন, সংবিধান সম্মতভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, ভবিষ্যতে আরও ভালো হবে। ইলেকশন কমিশন জানিয়েছে নির্বাচনে ভোটারদের উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমি মনে করি, জনগণ তখন আরও বেশি উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনের জন্য আসবেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যে কর্মসূচি দিচ্ছে সেটি রাজনৈতিক কর্মসূচি নয়, এগুলো সহিংসতার কর্মসূচি। এগুলোকে ‘টেরোরিস্ট অ্যাকশন’ বলা যেতে পারে।

এর আগে, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নিবন্ধিত দলগুলোকে জানাতে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। শনিবার সকালে আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২২টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে আটটি দল ইসির ডাকে সাড়া দেয়নি।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩২   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ