শাহরুখ খান অভিনয়ই জানে না, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখ খান অভিনয়ই জানে না, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর!
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



শাহরুখ খান অভিনয়ই জানে না, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর!

জীবনের প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেছেন। শুধু কী প্রথম? একে একে সাফল্যের ঝুলি ভরেছেন ভালো ছবির তোকমায়। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক অভিনেত্রী।

বলিউড বাদশাকে নিয়ে নানা রকম মন্তব্য করলেন এক পাকিস্তানি অভিনেত্রী। তার কথায় অভিনয় করতেই নাকি জানেন না বাদশা। শুধু ব্যবসা করতে তিনি মাঠে নামেন।

ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, চলতি বছরের জুলাইয়ে এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ বলেছিলেন, ‘শাহরুখ খান অভিনয় করতে জানে না’।

তিনি আরও বলেন, ‘ অভিনয় না জানলেও শাহরুখ খানের খুব ভালো ব্যক্তিত্ব রয়েছে। সৌন্দর্যের মানদণ্ড অনুসারে তাকে সুদর্শন বললে ভুল হবে।

তার ভাষায়, ‘এটা ঠিক যে তার ব্যক্তিত্ব এবং রূপ এতটাই শক্তিশালী যে তাকে দেখতে ভালো লাগে। তার মধ্যে সেই জিনিসটি আছে। কিন্তু, অনেক সুন্দর মানুষ আছে পৃথিবীতে, যাদের কোনও অহংকার নেই। তাই মানুষ তাদের খেয়ালও করে না।’

মাহনুর বলেন, ‘শাহরুখ খান অভিনয় জানেন না। তিনি একজন ভালো ব্যবসায়ী। নিজেকে কীভাবে বাজারজাত করতে হয় তা খুব ভালো জানেন। হয়তো তার ভক্ত এবং পছন্দের মানুষেরা আমার সঙ্গে একমত হবে না, তবে এটি একদম ঠিক আছে। তিনি একজন ভালো ব্যক্তিত্ব। তিনি নিজেকে ভালো বেচতে পারেন। অনেক ভালো অভিনেতা আছেন, যারা ভালো অভিনয় করেও তার মতো সফল নন।’

উল্লেখ্য, মাহনুর বালুচ আমেরিকায় জন্মগ্রহণকারী একজন কানাডীয় পাকিস্তানি অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক এবং প্রাক্তন মডেল। ১৯৯৩ সালে পিটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মারভির’ মাধ্যমে তার টেলিভিশনজগতে অভিষেক ঘটে। তিনি তার ফিটনেসের জন্য বেশ প্রশংসিত।

বাংলাদেশ সময়: ১০:৫৩:১৯   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ