গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া তিনি যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশের জন্য অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যান্তোনিও গুতেরেস। খবর রয়টার্সের।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আমাদের এখনই এই নৃশংস, ভয়ংকর, যন্ত্রণাদায়ক ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, গাজা শিশুদের জন্য কবরস্থান হয়ে উঠছে। প্রতিদিনই শতাধিক ছেলে-মেয়ে আহত ও নিহত হচ্ছেন।

গুতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, ‘সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। চলমান সংঘাত বিশ্বকে কাঁপিয়েছে এবং অনেক নিরপরাধ প্রাণ কেড়ে নিয়েছে।’

এ সময় গুতেরেস আরও বলেন, ‘গাজা ও পশ্চিম তীরের ২৭ লাখ বাসিন্দাকে মানবিক সহায়তার জন্য জাতিসংঘের ১.২ বিলিয়ন ডলারের প্রয়োজন।’

চলতি বছরের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী শাসকদের নির্বিচার আগ্রাসনে গাজায় মাত্র একমাসে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় গত এক মাসে ইসরাইলের হামলায় মোট ১০ হাজার ২২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ১০৪ শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছে। এছাড়াও, ইসরাইলি হামলায় আহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

বাংলাদেশ সময়: ১০:৪৯:৩২   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ