টটেনহ্যামকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল চেলসি

প্রথম পাতা » খেলাধুলা » টটেনহ্যামকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল চেলসি
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



টটেনহ্যামকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল চেলসি

অবশেষে লিগে হারের মুখ দেখল টটেনহ্যাম। সোমবার (৬ নভেম্বর) রাতে ঘরের মাঠে চেলসির কাছে ৪-১ গোলে হেরেছে পোস্টেকোগ্লোর দল। চেলসির বিপক্ষে হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হল না টটেনহ্যামের।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রথম হাফের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় টটেনহ্যাম। মাতার সারের কাছ থেকে পাওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন দেজান কুলুসেভস্কি।

ম্যাচের ৩৩ মিনিটে চেলসির ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন টটেনহ্যামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এরপরই খেলা চলে যায় চেলসির কাছে। রোমেরোর লাল কার্ড দেখার দুই মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরায় পালমার। প্রথমার্ধে ১-১ সমতাতেই শেষ হয়।

দ্বিতীয় হাফে দশ জন টটেনহ্যামকে চেপে ধরে চেলসি। এরই মধ্যে ম্যাচের ৫৫ মিনিটে টটেনহ্যামের দ্বিতীয় ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেন ডেসটিনি উদোগি। চেলসি ফুটবলার রাহিম স্টার্লিংকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই ফুটবলার। যা লাল কার্ডে পরিণত হয়।

এরপর একের পর এক আক্রমণে স্বাগতিকদের কোণঠাসা করে ফেলে চেলসি। ম্যাচের ৭৫ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে গোল করেন নিকোলাস জ্যাকসন। এরপর ম্যাচের বাড়ানো সময়ে আরও দুইটি গোল করে চেলসিতে তার প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন সেনেগালের এই স্ট্রাইকার। আর তাতে ৪-১ গোলের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

লিগে প্রথম হারের স্বাদ পেল টটেনহ্যাম। এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হল না তাদের। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে টটেনহ্যাম। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান সিটি। আর ১১ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশে চেলসি।

বাংলাদেশ সময়: ১০:৫৬:২২   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ