অ্যাতলেটিকো মাদ্রিদের গোলবন্যা

প্রথম পাতা » খেলাধুলা » অ্যাতলেটিকো মাদ্রিদের গোলবন্যা
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



অ্যাতলেটিকো মাদ্রিদের গোলবন্যা

সপ্তাহ দুই আগে সেল্টিকের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছিল দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের প্রথম দেখায় ২-২ গোলে ড্র করা অ্যাতলেটিকো নিজেদের মাঠে গোলবন্যায় ভাসিয়েছে স্কটিশ ক্লাবটিকে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সেল্টিককে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বিশাল এই জয়ে জোড়া গোল করেছেন অ্যান্তোনিও গ্রিজম্যান ও আলভারো মোরাতা। একটি করে গোল পেয়েছেন স্যামুয়েল লিনো ও সাউল নিগুয়েজ।

মেট্রোপলিতানোয় ৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় অ্যাতলেটিকো। ২৩ মিনিটে বড় ধরনের ধাক্কা খায় স্কটিশ ক্লাবটি। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ডাইজেন মায়েদা। অন্যদিকে প্রথমার্ধে অ্যাতলেটিকো জাল খুঁজে পায় আর মাত্র একবার। দ্বিতীয়ার্ধে সেল্টিককে হজম করায় ৪ গোল।

এ জয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ল্যাজিও। ৬ পয়েন্ট নিয়ে ফেইনর্ড তিনে ও ১ পয়েন্ট নিয়ে সেল্টিক আছে সবার শেষে।

বাংলাদেশ সময়: ১১:০০:২৫   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ