বার্সেলোনাকে হারিয়ে দিল শাখতার

প্রথম পাতা » খেলাধুলা » বার্সেলোনাকে হারিয়ে দিল শাখতার
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



বার্সেলোনাকে হারিয়ে দিল শাখতার

রাতটা সুখকর হলো না বার্সেলোনার জন্য। আধিপত্য করেও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারল না কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ে জার্মান ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। ম্যাচের একমাত্র গোলটি ডানিলো সিকানের।

শাখতারের বিপক্ষে প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। ম্যাচে তাদের বল দখলের হার ৬৯ শতাংশ। এমন একটা ম্যাচেও কি না জয়টা সঙ্গী হলো না।

জার্মানির ক্লাবটির চেয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। তারা ১৩টি শট নিলেও সেগুলোর মধ্যে মাত্র একটি ছিল অন-টার্গেটে। শাখতারের ৯ শটের মধ্যে ৪টি ছিল অন-টার্গেটে, সেগুলোর একটিই মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়।

হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট তাদের নামের পাশে। শাখতারের পয়েন্ট ৬।

দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের জয়ে একটি করে গোল করেছেন নিকলাস ফুলক্রাগ ও হুলিয়ান ব্রান্ডট।

বাংলাদেশ সময়: ১১:০৪:৪৩   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ