হলান্ডের জোড়া গোলে ম্যানসিটির চারে চার

প্রথম পাতা » খেলাধুলা » হলান্ডের জোড়া গোলে ম্যানসিটির চারে চার
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



হলান্ডের জোড়া গোলে ম্যানসিটির চারে চার

দাপট থামছেই না পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। গত মৌসুমের শিরোপা জেতা দলটি ইয়ং বয়েজকে হেসেখেলে হারিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে তাদের এটা টানা চতুর্থ জয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) ইয়ং বয়েজকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের জয়ে জোড়া গোল করেছেন আরলিং হলান্ড। একটি গোল করেন ফিল ফোডেন।

ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। সেখান থেকে সফল স্পট কিক নিয়ে দলকে লিড এনে দেন হলান্ড। বিরতির ঠিক আগে আরেকটি গোল করেন ফোডেন। তার গোলে অ্যাসিস্ট করেন জ্যাক গ্রেয়ালিশ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফেরার ৬ মিনিটের মাথায় আবার জালের দেখা পান হলান্ড। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এটা তার চতুর্থ গোল। ইয়ং বয়েজের বিপক্ষে আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।

এ জয়ের ফলে ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। ১ পয়েন্ট নিয়ে ইয়ং বয়েজ আছে টেবিলে সবার নিচে। ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আরবি লাইপজিগ। ১ পয়েন্ট আছে তিনে থাকা রেড স্টারের।

বাংলাদেশ সময়: ১১:০৭:৪৫   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ