প্রতিটি সন্তান শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হলে দেশ এগিয়ে যাবে : বীর বাহাদুর উশৈসিং

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতিটি সন্তান শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হলে দেশ এগিয়ে যাবে : বীর বাহাদুর উশৈসিং
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



প্রতিটি সন্তান শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হলে দেশ এগিয়ে যাবে : বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশ ও জাতির উন্নতির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের প্রতিটি সন্তান শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হলে দেশ এগিয়ে যাবে।
বৃহস্পতিবার লামা উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাতামুহুরি কলেজের ২০২৩ বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি বক্তৃতাকালে এসব কথা বলেন।
বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, শিক্ষায় অনগ্রসর বান্দরবান জেলায় এখন ১টি বিশ্ববিদ্যালয় ও ১৪টি কলেজ প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। আমাদের কোন ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হবে না। শিক্ষায় এই এলাকা পিছিয়ে থাকবে না ।
তিনি আরো বলেন, শিক্ষিত হয়ে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখবো। শিক্ষায় নারীদের আরো এগিয়ে নিতে ২০২৪ সালের জানুয়ারি মাসে লামা উপজেলায় আরেকটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।
নবীন বরণ অনুষ্ঠান শেষে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় তিনি কলেজের জন্য দুইটি কম্পিউটার এবং নবীন শিক্ষার্থীদের নগদ অনুদান বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাতামুহুরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন।
পরে মন্ত্রী লামা পৌরসভার অর্থায়নে সদ্য নির্মিত ও নির্মাণাধীন প্রায় ১২ কোটি টাকা প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে লামা পৌরসভার চাম্পাতলী ১২ আনসার ব্যাটেলিয়ন মাঠে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২২:১৩:০৯   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ