কক্সবাজার - চট্টগ্রাম রেলপথের উদ্বোধন আগামীকাল - রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজার - চট্টগ্রাম রেলপথের উদ্বোধন আগামীকাল - রেলপথ মন্ত্রী
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩



কক্সবাজার - চট্টগ্রাম রেলপথের উদ্বোধন আগামীকাল - রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন পর্যটন নগরী কক্সবাজার রেল সম্প্রসারণের স্বপ্ন পূরণের জন্য দেশবাসীকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এই আইকনিক স্টেশন থেকে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। এর মাধ্যমে ঢাকাসহ গোটা বাংলাদেশের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হবে ।

মন্ত্রী আজ কক্সবাজার রেলওয়ে স্টেশনে উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামীকাল কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার চালু হবে ট্রেন চলাচল। প্রথম ধাপে কক্সবাজার পর্যন্ত কাজ শেষ করতে হয়েছে বলে তিনি জানান। মিয়ানমারের রেল অবকাঠামোর দুর্বলতার কথা বলেছেন তিনি। এই প্রকল্প রামু থেকে ঘুমদুম পর্যন্ত সম্প্রসারিত হবে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মার (মিয়ানমার) সঙ্গে যুক্ত হবে। বার্মার দিক থেকে রেলের যে অবকাঠামো সেখানে তারা পিছিয়ে আছে।

জনাব সুজন বলেন, ট্রান্স এশিয়ান যে রেল চলাচলের কথা বলা হচ্ছে সেটির জন্য অপেক্ষা করতে হবে। কারণ বার্মার দিক থেকে চীন ও কুমবিংয়ের সঙ্গে যে রেলপথ সেটি বার্মা বা চীনের সরকারের সহায়তায় যতদিন বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, এই রেলপথ নির্মাণে রাজনৈতিক একটা প্রভাব পড়বে। নির্বাচনি যে অঙ্গীকার ছিল সেটা পূরণ করা হয়েছে, উন্নয়নের এই ধারায় মানুষ তার সঙ্গে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের এক তারিখে যাত্রীবাহী ট্রেন চলবে। একটি আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হবে। একটা মেইল ট্রেন দোহাজারী পর্যন্ত চলাচল করে, সেটা পরবর্তীতে কক্সবাজার পর্যন্ত আসবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মালবাহী ট্রেন চলাচল করবে।

বাংলাদেশ সময়: ২১:২৭:০৩   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ