পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

প্রথম পাতা » খুলনা » পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩



পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

বাগেরহাটের পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। শুক্রবার সকালে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের অংশে ডুবোচরে আটকে যায়। এতে তলা ফেটে গেলে জাহাজটি বাঁচাতে মাস্টার (চালক) দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে বেশিরভাগ অংশ।

জাহাজটির মালিক বশির হোসেন বলেন, ডুবোচরে আটকে তলা ফেটে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। এতে আমার বিশাল অংকের আর্থিক ক্ষতি হয়ে গেলো।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪৩   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ