কক্সবাজারের টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারের টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩



কক্সবাজারের টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

জেলার টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গণি জানান, অতি বৃষ্টিতে একটি ঘরে মাটির দেয়াল চাপা পড় একই পরিবারে চারজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- মরিচ্যাঘোনা পানিছড়া এলাকার আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, বৃষ্টিতে একটি মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের চার জন মারা গেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, দেয়াল ধসের ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের একটি টিম। স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। তিনি জানান- অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশংকা রয়েছে। এই ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৬   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ