‘বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ’ বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ’ বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



‘বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ’ বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৮টি ভাষণের সংকলন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব-এর ভাষণ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। তিনি তার সরকারি বাসভবন গণভবনে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনের সংকলিত বইটির মোড়ক উন্মোচন করেন।

বইটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী । এতে প্রতিটি বক্তৃতার সম্পূর্ণ অডিও সংস্করণের কিউআর কোড অন্তর্ভুক্ত রয়েছে। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংকলক মো. আকরাম-আল-হোসেন এবং মাওলা ব্রাদার্সের মালিক আহমেদ মাহমুদুল হক। বইটির প্রকাশক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ইতিহাসের অমূল্য উপাদান।

তাঁর ভাষণ একদিকে যেমন তাঁর সংগ্রামী জীবনকে প্রতিফলিত করে, অন্যদিকে বাঙালি জাতির আত্মত্যাগের গৌরব ও স্বাধীনতার আকাক্সক্ষাকে তুলে ধরে। মাহমুদুল হক বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার উজ্জ্বল দলিল। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক বলিষ্ঠ ভাষণের ফলে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ঐতিহাসিক ভাষণের কারণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক অঙ্গনে ‘রাজনীতির কবি’ উপাধিতে ভূষিত হন। হক বলেন পরবর্তীতে ইউনেস্কো ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসাবে স্বীকৃতি দেয় এবং এটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ) অন্তর্ভুক্ত করে। এই বইয়ে অন্তর্ভুক্ত তাঁর ভাষণসমূহ শুধু বাংলাদেশের জনগণের নয়, সমগ্র বিশ্বের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার পথ দেখাবে।

বাংলাদেশ সময়: ২২:০৯:২১   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ