গাজার একটি হাসপাতাল থেকে ২শ’ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার একটি হাসপাতাল থেকে ২শ’ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



গাজার একটি হাসপাতাল থেকে ২শ’ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে ইসরায়েলি হামলার মাত্র কয়েক ঘণ্টা পর রেডক্রসের সহায়তায় সেখান থেকে ২শ’ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালটিতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এএফপি’কে বলেন, জাবালিয়ায় অবস্থিত ইন্দোনেশীয় ঐহাসপাতাল থেকে ইতোমধ্যে ২শ’ জনকে উদ্ধার করে বাস যোগে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, ‘ইসরায়েলি বাহিনী ইন্দোনেশীয় ঐ হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে।’
তিনি গাজার বৃহত্তম এই হাসপাতালের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আশঙ্কা করছি, আল-শিফা হাসপাতালে যেমনটা ঘটেছিল এখানেও একই ঘটনা ঘটবে।’ ইসরাইলি বাহিনী বুধবার থেকে হাসপাতালটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ১৪০ বেডের এই হাসাপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ আন্তর্জাতিক রেডক্রস কমিটির সাথে সমন্বয় করে হচ্ছে।
তিনি বলেন, ‘এখনো হাসপাতালটিতে ৪শ’ রোগী রয়েছে। আমরা এসব রোগীকে সরিয়ে নিতে আইসিআরসি’র সাথে কাজ করছি।’
এই হাসপাতালের আশপাশে গৃহহীন হয়ে পড়া প্রায় ২ হাজার মানুষ রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৩৫   ৩০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ