সেনাপ্রধানের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাপ্রধানের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



সেনাপ্রধানের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান

সশস্ত্র বাহিনী দিবস-’২৩ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনাপ্রধান এ অনুষ্ঠানে উপস্থিত ৭৫ জন খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এছাড়াও, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ মোট ১৬ জন সেনাসদস্যকে অসামান্য সেবা পদক ও সেবা পদক (ব্যাচ) পরিয়ে দেন। এদের মধ্যে অসামান্য সেবা পদক প্রাপ্ত ৭ জন সেনাসদস্য এবং বাকী ৯ জন হচ্ছেন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত সেনাসদস্য। আজ বৃৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস¥রণীয় করে রাখতে প্রতিবছর সেনাবাহিনী সদর দপ্তর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্দ্ধতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫১:৩৮   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত
সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত
ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ভাঙ্গায় মাইক্রোবাস খাদে, নিহত ১
কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা
অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ