বাংলাদেশের কোথাও হরতাল অবরোধ পালিত হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের কোথাও হরতাল অবরোধ পালিত হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



বাংলাদেশের কোথাও হরতাল অবরোধ পালিত হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চায়।

বৃহস্পতিবার সিলেটে ব্যক্তিগত সফরে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমন মন্তব্য করেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এরকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন। সিলেট সফরকালে মন্ত্রীর পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৭:৫৫   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ