৩০০ আসনে জাপা মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ নভেম্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০০ আসনে জাপা মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ নভেম্বর
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩



৩০০ আসনে জাপা মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ নভেম্বর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের আজই শেষ দিন। রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কার্যক্রম, চলবে সন্ধ্যা পর্যন্ত। একইসাথে চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম।

সকালে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানিয়েছেন, অবরোধের বিষয়টি মাথায় রেখে ফরম বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে। আজও ফরম বিক্রি চলছে। আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, আজ শুক্রবার সকাল থেকেই সারা দেশ থেকে লাঙ্গলের কাণ্ডারিরা দলের বনানী কার্যালয়ে ভিড় করেন। আজও যারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে চান তাদেরকে ফরম দেয়া হচ্ছে। প্রার্থীদের প্রত্যাশা, আগামী জাতীয় নির্বাচনে দল থেকে মনোনিত হলে জনকল্যাণে কাজ করবেন তারা।

সকাল থেকে জাপার চেয়ারম্যান ও মহাসচিবসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সকালে রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। বিকালে রাজশাহী বিভাগের আসন থেকে যারা জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের সাক্ষাৎকার নেয়া হবে। কাল ও পরশু সাক্ষাৎকার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নেতারা।

এরআগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। আজ শুক্রবার (২৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন।

এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনও মনোননয় ফরম তুলেননি। ফরম নেননি তার ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)।

মূলত অভ্যন্তরীণ সংকটের কারণেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত রওশন এরশাদ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

এক প্রশ্নের জবাবে মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, দলে রওশন এরশাদ বলে কোন পন্থী নেই। এখনও রওশন এরশাদ ফরম নেননি। অবরোধের বিষয়টি মাথায় রেখে ফরম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে, রওশন এরশাদের জন্য হয়নি। তবে তিনি চাইলে তার ফরম বাসায় পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৩   ২৩৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ