খুলনায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

প্রথম পাতা » খুলনা » খুলনায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



খুলনায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

খুলনায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোংলা ইপিজেড এলাকার এম এ বারী সড়কে এ ঘটনা ঘটে। আগুনে বাসের বেশ কিছু আসন পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাতার এয়ারওয়েজ নামে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খুলনা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে কে বা কারা আগুন দিয়েছেন তা জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে অবরোধ সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১১:৫৫:২১   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ