গাজীপুরের পূবাইলের দেওয়ান মার্কেটে অগ্নিকান্ড

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরের পূবাইলের দেওয়ান মার্কেটে অগ্নিকান্ড
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



গাজীপুরের পূবাইলের দেওয়ান মার্কেটে অগ্নিকান্ড

মহানগরীর পূবাইল এলাকায় একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একটি দোকানের উপর দিয়ে ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া থেকে সৃষ্ট আগুনের তীব্রতা বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, রাতে পূবাইলের একটি মার্কেটে অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর সদর ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে দায়িত্বরত স্টেশন অফিসার রাশিদ উদ্দিন খালিদ জানান, গাজীপুরের পুবাইলে একটি মার্কেটে রাত ১১টার দিকে লাগা আগুন রাত ১২টা ৪১ মিনিটে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৮   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩
কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ