নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জেলার সোনাইমুড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যা ব।
চারটি হত্যা, তিনটি অস্ত্র মামলাসহ ১৫ মামলার এই আসামির কাছ থেকে একটি বন্দুক ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যা ব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
এতে বলা হয়েছে, জাকির হোসেন চারটি হত্যা, তিনটি অস্ত্র মামলাসহ ১৫ মামলার আসামি। সে অস্ত্র আইনে মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৩   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ