প্রোটিয়া নারীদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » প্রোটিয়া নারীদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



প্রোটিয়া নারীদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার (৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বেনোনিতে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সংক্ষিপ্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। যেখানে প্রোটিয়াদের ১০ জয়ের বিপরীতে টাইগ্রেসদের জয় মাত্র ১ ম্যাচে। ফলে বেনোনিতে মাঠে নামার আগে এগিয়েই থাকবে প্রোটিয়ারা। মাঠটাও তো তাদেরই।

বাংলাদেশ এগিয়ে থাকবে অন্য একটি জায়গায়। নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে।

বাংলাদেশ দল
ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, লতা মণ্ডল, শামিমা সুলতানা, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও শরিফা খাতুন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৩   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ