জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশের যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশের যুবারা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩



জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভসূচনা হয়েছে বাংলাদেশের যুবাদের। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন দল।

শনিবার (৯ ডিসেম্বর) দুবায়ের অ্যাকাডেমি ওভালে শুরুতে ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ২২৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৬৭ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

উদ্বোধনী জুটিতেই ৭৪ রান তুলে বাংলাদেশ। ওপেনার জিশান আলম আউট হন ৪২ রানে। কিন্তু অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। মো. রিজওয়ান ১২ ও আরিফুল ২২ রান করে আউট হলেও হাল ধরে রেখেছিলেন তিনি। আহরার আমিন করেন ৬ রান। শিবলির ব্যাট থেকে আসে ৭১ রান। ১০২ বলের ইনিংসে ৩টি চার ও একটি ছয় হাঁকান তিনি।

বাংলাদেশের হয়ে বাকিদের মধ্যে শিহাব জেমস ৯, রাব্বি ৫, পারভেজ রহমান ৮, রাফি উজ্জামান ১২, বর্ষন ৫ ও ইকবাল হোসেন ১৮ রান করেন। স্বাগতিকদের হয়ে ৬ উইকেট পান ধ্রুব পারাশর।

জবাবে রাব্বি ও পারভেজের বোলিংয়ে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হার্দিক পাই। তানিশ সুরি ২৭, মারুফ মার্চেন্ট ২৫ ও আরিয়ানশ শর্মা করেন ২২ রান। বাংলাদেশের পক্ষে রাব্বি ও পারভেজ নেন ৪টি করে উইকেট। একটি করে উইকেট পান ইকবাল ও রিজওয়ান।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৫৮   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ