র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা মুক্ত দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা মুক্ত দিবস পালন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩



র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা মুক্ত দিবস পালন

জেলায় আজ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন।
এসময় বক্তারা বলেন, আজকের এ দিনে ভোলা হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এটি ভোলার মানুষের জন্য একটি স্মরণীয় দিন। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকবাহিনী টিকতে না পেরে লঞ্চযোগে এদিন সকালে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুক্তিকামী জনতা বিজয় উল্লাস করে।ভোলার আকাশে উড়ে লাল সবুজের পতাকা।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২৩   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ