মানবাধিকার দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » মানবাধিকার দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩



মানবাধিকার দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা

মানবাধিকার দিবস উপলক্ষে জেলায় আজ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: নুরুল আফসার প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩৭   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ