গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত

গাজায় চলছে নির্বিচারে ইসেরায়লের বোমা হামলা। হামাসও চেষ্টা করছে প্রতিহত করতে। এরই মধ্যে পেরিয়ে গেছে দুই মাস। গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলছে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

রোববার (১০ ডিসেম্বর) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৮ হাজারে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় ২৯৭ ফিলিস্তিনির হতাহতের খবর পাওয়া গেছে। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধবিরতি আইন লঙ্ঘনের অভিযোগ উঠছে। পাশাপাশি গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল এমন অভিযোগ করছে বিশ্বের বিভিন্ন মহল থেকে।

এমন পরিস্থিতিতে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজা স্ট্রিপের কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘাত পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েল ও হামাসের মধ্যে দফায় দাফায় গোলাবর্ষণের ঘটনা ঘটছে। একে অপরের সামরিক উপস্থিতি লক্ষ্য করে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি বাহিনী ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, এই অবরোধ গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার শামিল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার জবাবে গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের পক্ষ নেয় হিজবুল্লাহ। পরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে তারা।

আইডিএফ বলছে, দুই মাসে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৫০ বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় কয়েকজন ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছেন। তবে গাজায় ইসরাইলি হামলায় নিহতের মধ্যে অধিকাংশ শিশু ও নারী বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১:০৬:০৫   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ