মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত

মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। নিহতের নাম মো: সোহেল। গত রাত এক টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় কুয়াশার কারণে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের সাথে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো বেশ কজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুটি লঞ্চেরই রুট পারমিট স্থগিত করা হয়েছে।
ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম আজ সকালে বাসস’কে বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সুরভী-৮ লঞ্চ। অপরদিকে রাত আটটায় ঢাকা সদর ঘাট থেকে চরফ্যাশনের বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে টিপু-১৪। রাত একটার দিকে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর চাঁদপুরের হাইম চর এলাকায় দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় দুটি লঞ্চেরই রুট পারমিট স্থগিত করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত সোহেল ভোলার চরফ্যাশন উপজেলার সেলিম ফরাজীর ছেলে। বর্তমানে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে। সুরভি-৮ ঢাকার সদর ঘাটে ও টিপু-১৪ বেতুয়া ঘাটে অবস্থান করছে।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হারুন আর রশীদ বাসস’কে বলেন, দুর্ঘটনার পর আজ ভোর ৫টার দিকে টিপু-১৪ লঞ্চ বেতুয়া ঘাটে এসে পৌঁছে এবং সুরভি-৮ সকাল সোয়া আটটার দিকে ঢাকা গিয়ে পৌঁছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫০   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ