নাটকীয়তার অবসান, নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটকীয়তার অবসান, নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



নাটকীয়তার অবসান, নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

নানান নাটকীয়তার পর অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন, সরকারের আশ্বাসে ও কার্যক্রমে বোঝা যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। ২৮৩ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি, নির্বাচন বর্জন করবে না।

নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান মুজিবুল হক চুন্নু।

রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার শেষ দিন। এদিন সকালেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে না পারায় জাতীয় পার্টি নির্বাচন করবে কি না তা নিয়ে দলটির নেতাদের মধ্যে সংশয় ছিল।

এদিন সকালে বনানীতে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরপর দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। জাতীয় পার্টি নির্বাচন করবে নাকি করবে না, তা বিকেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে। দলের চেয়ারম্যান জিএম কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

এর আগে, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা হওয়ার পরও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জাতীয় পার্টিতে দ্বিধাদন্ধ দেখা দিয়েছিল। রওশন এরশাদপন্থীদের সঙ্গে জিএম কাদেরপন্থীদের নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি চিঠি আদান-প্রদানসহ নানান জটিলতার সৃষ্টি হয়। তখন নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মনোনয় ফরম বিক্রি ও প্রার্থী চূড়ান্ত করেছিল দলটি।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৭   ৩০৭ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ