দু’দিনব্যাপী বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দু’দিনব্যাপী বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



দু’দিনব্যাপী বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ পথে পণ্য ও মালামাল পরিবহণ বিষয়ে দু’দিনব্যাপী নৌসচিব পর্যায়ের বৈঠক আজ শুরু হয়েছে।
ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি)’র অধীন স্ট্যান্ডিং কমিটি ও ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) এ বৈঠকে বাংলাদেশের পক্ষে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল ও ভারতের ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল অংশ নিচ্ছে।
এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। দু’দেশের সচিব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) শেখ মোঃ শরীফ উদ্দিন এবং ভারতের পক্ষে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জয় বন্দোপাধ্যায় নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। আগামীকালও নৌসচিব পর্যায়ের সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৩৭   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ