হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চাইলেন শান্ত

প্রথম পাতা » খেলাধুলা » হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চাইলেন শান্ত
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চাইলেন শান্ত

তিন মাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সৌম্যের ১৬৯ রানের কাব্যিক ইনিংস সত্ত্বেও ৭ উইকেটের বড় পরাজয় হয় টাইগারদের। দুই ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ও বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৪টায়। এ ম্যাচ দিয়ে যে কোনোভাবে হোয়াইটওয়াশ এড়াতে চায় টাইগাররা। দলপতি নাজমুল হোসেন শান্ত তো হোয়াইটওয়াশ এড়াতে দোয়াই চাইলেন।

তৃতীয় ম্যাচের আগে শান্ত বলেন, ‘ব্যক্তিগত কয়েকটা পারফরম্যান্স হচ্ছে। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরনের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। আগামীকালের ম্যাচে ওটাই করার চেষ্টা করব। আর যেটা বললেন, আমরা আরেকটা হোয়াইটওয়াশের সামনে। দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।’

নেপিয়ারে এর আগেও খেলেছেন শান্ত। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান তিনি। দলপতি বলেন, ‘এই কন্ডিশনে আগেও খেলেছি, টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় পরিকল্পনা আরেকটু বেটার হতে পারত আমার ব্যাটিং নিয়ে। তবে একজন ব্যাটার হিসেবে আমি প্রতিদিন রান করব বিষয়টা এমন না। যেদিন রান করব সেদিন যেন ইনিংসটা ইমপ্যাক্টফুল হয়।’

বাংলাদেশ সময়: ১১:৪৮:০৪   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ