বড়দিন : রাঙ্গামাটির খ্রীষ্টান পল্লীতে উৎসবের আমেজ

প্রথম পাতা » চট্টগ্রাম » বড়দিন : রাঙ্গামাটির খ্রীষ্টান পল্লীতে উৎসবের আমেজ
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



বড়দিন : রাঙ্গামাটির খ্রীষ্টান পল্লীতে উৎসবের আমেজ

খ্রীষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জেলার খ্রীষ্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কেক কেটে প্রাক বড়দিন উৎসবের শুভ সুচনা করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
অনুষ্ঠানে চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালের চিকিৎসক, ছাত্র-ছাত্রী, স্টাফ এবং খ্রীষ্টান পল্লীর অধিবাসীরা অংশ নেয়। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় নগর কীর্তন অনুষ্ঠিত হয়। নগর কীর্তনটি চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতাল এবং চন্দ্রঘোনা কুষ্ট হাসপাতাল পরিভ্রমন করে।
হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা. বিলিয়ম এ সাংমার, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক রেভারেন্ড সখরীয় বৈরাগী, পাস্টর মিঃ স্টিফেন মিত্রসহ হাসপাতালের চিকিৎসক, স্টাফ, নার্স ও মন্ডলীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুান ।
বড়দিন উপলক্ষে জেলার পৌরসভা, বিলাইছড়ি উপজেলাসহ বিভিন্ন খ্রীষ্টান পল্লীতেও উৎসবের আমেজ দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪২   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ