নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যান : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যান : আইনমন্ত্রী
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যান : আইনমন্ত্রী

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্তদের প্রতি হুঁশিয়ারি প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। আপনারা যেটা করছেন সেটা রাষ্ট্রদ্রোহী কাজ।’

আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ খেলার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত সারাদেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এ দুঃশাসনের অবসান হয়। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে ঘরের মধ্যে ষড়যন্ত্র, বুকের মধ্যে ষড়যন্ত্র।’

জনসভায় সভাপতিত্ব করেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুল আলম চৌধুরী দীপক।

বাংলাদেশ সময়: ২২:৪১:২১   ২৫০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার
নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ