গাজার প্রতি সংহতি: নববর্ষ উদযাপন করবে না শারজাহ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার প্রতি সংহতি: নববর্ষ উদযাপন করবে না শারজাহ
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



---

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষের সন্ধ্যায় কোনো ধরনের আতশবাজি কিংবা উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে শারজাহ পুলিশ ফেসবুকে পোস্ট দিয়ে নববর্ষ উদযাপনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

এই নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক্ষেত্রে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধে গাজা উপত্যকায় এরইমধ্যে ২১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭০ শতাংই নারী ও শিশু বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া যুদ্ধে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত ‘কোনো শান্তি’ আসবে না বলে সম্প্রতি মন্তব্য করেছে ইসরাইল।

ইসরাইলের সেনাপ্রধান জানিয়েছেন, হামাসের সঙ্গে তাদের যুদ্ধ ‘আরও কয়েক মাস’ স্থায়ী হবে।

বাংলাদেশ সময়: ২০:৫০:৫৫   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ