লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, ৪০ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, ৪০ জন নিহত
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, ৪০ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আর এতে দগ্ধ হয়েছেন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাইবেরিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফ্রান্সিস কাতেহ সাংবাদিকদের বলেন, ‘লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৪০ জন নিহত এবং বহু লোকিআহত হয়েছেন। গুরুতর দগ্ধরা এখন হাসপাতালে। নিহতের সংখ্যা বাড়তে পারে।’

রয়টার্স বলছে, লাইবেরিয়ার লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানিবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপরই সেটি বিস্ফোরিত হয়। ঘটনাটি দেখতে সেখানে ছুটে আসা বহু মানুষও হতাহত হয়েছেন।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামো সাব-সাহারান আফ্রিকা অঞ্চলকে বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে। এ অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ইউরোপীয় অঞ্চলের গড় থেকে তিনগুণ বেশি।

বাংলাদেশ সময়: ১১:০৯:১০   ৫১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ